দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার ও প্রতিবেশীরা জানায়, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিহত মজিদুলের। পরে পারিবারিকভাবে ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয় তাদের। মাত্র তিন শতক জমিতে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সংসার। নিহতের ঘরে চার বছর বয়সী ছেলে সন্তানও রয়েছে। নিহত মজিদুল বাড়িতে প্রায় সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং প্রায় সময়ই কোনো কারণ ছাড়াই বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও পরিবারের ওপর অত্যাচার করত।
মৃত যুবকের মা মন্জু বেওয়া জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়িতে রেখে ছাগলের ঘাস কাটতে যাই। এরপর বিকেলে বাড়িতে ফিরে ছেলের মরদেহ আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীরা ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন।
/অ