দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মনিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পারিবারিক রাস্তা সংস্কার নিয়ে বিরোধের জেরে ৮৩ বছর বয়সী বৃদ্ধ আনোয়ার আলীকে মারধর এবং দুই নারীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা বেপারীপাড়া গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন আনোয়ার আলী, রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৪৮) এবং নুরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারের জন্য অর্থ সংগ্রহের সময় মতবিরোধ হলে প্রতিবেশী মেহেদী (২৪) ও জুয়েল শিকদার (৩৫) বৃদ্ধ আনোয়ার আলীর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গিয়ে দুই নারীও হামলার শিকার হন এবং এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান জানান, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এফএইচ/