দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আখাউড়ার গণমাধ্যম কর্মীরা।
মঙ্গলবার (২০ জুন) পৌর এলাকার সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ করে তারা।
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক বিশ্বজিৎপাল বাবু (কালের কণ্ঠ), কাজী হান্নান খাদেম (যায়যায়দিন), জুটন বনিক, এম এ জলিল, মহিউদ্দিন মিশু, রুবেল আহামেদ প্রমুখ। সভা সঞ্চলনা করেন মো. আবির (এশিয়ান টিভি)।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।
পরে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।