দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৫ জন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগ এক মহিলাকে আটক করে মারপিট করে কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বিবাদে জড়ায় তারা। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে বেশ কয়েকজন।
এতে ধারালো অস্ত্রের আঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বাইজিত বোস্তামিম জিম, যুগ্ম সম্পাদক শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শরিফুল ইসলাম এর অবস্থা আশঙ্কাজনক জনক। তার পেটে ৫২টি সেলাই করা হয়েছে।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের সুবিধাবাদী বেশ কয়েকজন নেতার নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আল মাহমুদুল হাসানের নেতৃত্বে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
এদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং সদর থানা ওসির প্রত্যাহারের দাবিতে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানায় সেনাবাহিনীসহ পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
আরএ