দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবদল নেতা শহীদ আব্দুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নির্দেশনায় এই সহায়তা দেওয়া হয়।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে আর্থিক সহায়তার পাশাপাশি আব্দুর রহমানের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম শাহী ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি যৌথবাহিনীর অভিযানে নিহত হন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবদল নেতা শহীদ আব্দুর রহমান।