দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, ৫ আগস্টের পর ১৯৭১ ও ২৪-এর পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কেউ দিল্লির দাস, কেউ পাকিস্তানের দাস, আর তারেক রহমানের কর্মীরা বাংলাদেশের দাস বলে বক্তব্য দিচ্ছেন। পরাজিত শক্তি কখনও বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে না। বাংলাদেশের বাইরে আমাদের আর কোনো ঠিকানা নেই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনা বরগুনা প্রেসক্লাবের সামনে আয়োজিত ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করেন।
আমানউল্লাহ আমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের সংসদে ৩৫০ জন সদস্য ছিলেন, যার মধ্যে ৫৮ জনই শেখ পরিবারের আত্মীয়-স্বজন। আপনাদের একা ফেলে রেখে ৫ আগস্টের আগে তারা সবাই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। যদি শেখ হাসিনা আপনাদের নেত্রী হতেন তাহলে তার একজন হলেও আত্মীয়-স্বজন দেশে থাকতেন। আপনারা আজ বিপদে পড়ছেন এবং শেখ হাসিনা নয়া দিল্লিতে বসে আপনাদেরকে উসকে দিচ্ছেন।
বরগুনা জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
আরএ