দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বীর চট্টলার ছাত্র সমাজের আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান বিক্ষোভকারীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও অভ্যুত্থান পরবর্তী তারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা সংহতি প্রকাশ করেন আয়োজকদের সঙ্গে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুলাই অভ্যুথানে আহত শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা।
আরএ