দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।
এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে যৌথ বাহিনীর অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।
পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করছিলেন। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায় । পরে আটককৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।
/অ