দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ বাবুলকে হত্যার ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় আসামি অনিক ও শয়নকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াই করার সময় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে ১১ ও ১২ নম্বর আসামি অনিক ও শয়নকে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আগামীকাল (রোববার) রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।
কে