দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে নিজাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সাধারণ সম্পাদক তাউছ মো. বেনী আমিন চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক রফিক উল্যাহ আক্তার মিলন, সাবেক সদস্য ইকবাল বাহার আজাদ, সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন পিন্টুসহ ক্রীড়ানুরাগীরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নোয়াখালী ওয়ারিয়র্স ও রানার্সআপ নোয়াখালী স্পটিন্স দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।
এফএইচ/