দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্য এক যুবদল নেতাকে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকসির নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ বাবুল। তিনি কুল্লা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মাড়াই করছিলেন। এসময় সন্ত্রাসীরা তার বাবা ইদ্রিস আলীর সামনেই তাকে ও তার স্বামীকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তিনি ও তার বাবা হাত জোড় করে বাবুলের জীবন ভিক্ষা চাইলে সন্ত্রাসীরা ইদ্রিস আলীকেও মারধর করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা মো. বাবুলের চোখ উপড়ে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা বাবুলকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তপূর্বক তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
বাবুলের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি ।