দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করা হয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ফরিদপুর ইউনিয়ন শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- আব্দুল জলিল, মশিউর রহমান শাহাজাদা, রশিদ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মোট ৪৫৯ জন কাউন্সিলার করা হয়। এদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য একটি চক্র টাকার বিনিময়ে ৪৪ জনকে আওয়ামী লীগকে বিভিন্ন পদে দায়িত্বে থাকা কর্মীদের কাউন্সিলার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে। অতি দ্রুত এই কাউন্সিলারদের বাদ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
আরএ