দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জে বাসচাপায় আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবর (১৪) মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে। সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র । আর নিহত জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। জুনায়েদ একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই।
পুলিশ জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জুনায়েদ মারা যায়।
এদিকে দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে শাস্তির দাবি জানান তারা।
/অ