দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আলম মিয়া। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও মো. আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল গ্রেপ্তার আলম মিয়া। গ্রেপ্তার আলম মিয়াকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/অ