দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুকে আহ্বায়ক ও আরিফুজ্জামান মিলনকে সদস্য সচিব এবং এস এম মনিরুজ্জামান সোহাগকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু ৩ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমার নির্দেশ দেওয়া হয়েছে।
/অ