দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা আবু রায়হান আজাদী (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার (১৮ জুন) দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় ট্রাকচাপায় মারা যান তিনি। মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে সাদুল্লাপুরের নলডাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আবু রায়হান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামে আরও দু’জন আহত হয়। আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমেরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।