দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় ২য় শ্রেণির এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হাফেজ আনোয়ার শেখ (৪০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মেখে ও চুল কেটে দেয় স্থানীয় জনতা।
এর আগে সোমবার রাতে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন নূরুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় এ ঘটনা ঘটে। আট বছরের শিশুটি ওই মাদরাসার ২য় শ্রেণির (নাজরানা বিভাগ) ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মালিগ্রাম নূরুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ২য় শ্রেণির এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে বলাৎকার করে মাদরাসার শিক্ষক (হুজুর) আনোয়ার শেখ। শিশুটি মঙ্গলবার সকালে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। তখন পরিবারের লোকজন ও স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে মুখে আলকাতরা ও চুল কেটে দেয়। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বাজার থেকে শত শত মানুষ মাদরাসার সামনে ভিড় করে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক হাফেজ আনোয়ার শেখ কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে মালীগ্রাম নূরুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে ছাত্র ও শিক্ষকের কাছে জিজ্ঞাসা করি। পরে শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উত্তেজিত লোকজন তার মুখে আলকাতরা মেখে ও চুল কেটে দিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান দেশ টিভিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/অ