• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট

বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি

বাগেরহাট প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

বাগেরহাটে শিবু পদ শিউলী (৫০) নামের এক কৃষকের গোয়াল থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। একমাত্র আয়ের উৎস গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোড় সাড়ে ৪টার মধ্যে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই গরু চুরির ঘটনা ঘটে। গরুগুলোকে পিকআপে করে নেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

ক্ষতিগ্রস্থ কৃষক শিবু পদ শিউলী কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকার বাসিন্দা। চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৫টি গাভী, একটি বড় ষাড় ও ৩টি বাচ্চা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। ৫টি গাভীর দুধ বিক্রির টাকায় ৪ জনের সংসার চলতো। স্বামী-স্ত্রী দুইজনে মিলে এসব গরুর পরিচর্যা করতেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, গরু থাকার গোয়াল আছে, খাবারের জায়গা আছে। শুধু গোয়ালে গরুগুলো নাই। মাটিতে বসে গরু শূন্য গোয়ালের দিকে তাকিয়ে আছেন দুই সন্তানের জননী শিল্পি রানী শিউলি। পরিবারের একমাত্র আয়ের উৎস ৯টি গরু চুরি হওয়ায় নির্বাক হয়ে পড়েছেন তিনি। আর স্বামী শিবু পদ শিউলী গরুর সন্ধানে সকাল থেকে ছুটছেন বিভিন্ন হাট-বাজারে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা শান্তনা দেওয়ার চেষ্টা করছেন শিল্পিকে।

ক্ষতিগ্রস্ত খামারি শিবুর বোন কাকলী মন্ডল বলেন, আমার একটা ভাই। সে তেমন কোনো কাজ করতে পারে না। গরুগুলো দেশী জাতের হলেও ভালো দুধ দিতো। এই দুধ বিক্রির টাকায় ওর সংসার চলতো। এখনতো না খেয়ে মরতে হবে তাদের। পুলিশ-প্রশাসনের কাছে আমাদের দাবি, যত দ্রুত সম্ভব গরুগুলোকে উদ্ধার করে দিক।

শিবুর স্ত্রী শিল্পি রানী শিউলি বলেন, প্রতিদিনের মতো রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি। রাত ৩টার দিকে একবার উঠেছি, তখনও বাইরের আলো জ্বলছিল। পরে সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে দরজা খোলার চেষ্টা করে খুলতে পারি না। পরে স্বামীকে বললে সে পেছনের দরজা দিয়ে বের হয়ে দেখে আমাদের ঘরের সামনের দরজা দুটো দড়ি দিয়ে বাঁধা রয়েছে। বাইরের বিদ্যুতের লাইটটিতে লুঙ্গি পেঁচিয়ে রাখা হয়েছে, যাতে আলো দূরে না যেতে পারে। গোয়ালে গিয়ে দেখিয়ে কোনো গরু নাই। মশারিটি বিভিন্ন স্থান থেকে কাটা। তখন আমার স্বামী কান্নাকাটি শুরু করেন। পরে তিনি গরু খোঁজার জন্য বিভিন্ন হাট বাজারে গেছেন।

শিল্পি রানী শিউলি আরও বলেন, এই গরুর দুধ বিক্রি করেই আমাদের সংসার চলতো। এখন কিভাবে সংসার চলবে জানি না। গরুগুলোকে উদ্ধার করা গেলে আমাদের খুবই ভালো হতো।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ যাচাই ও চুরির কাজে ব্যবহৃত পরিবহন শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাইসহ বিভিন্ন বিষয় সামনে রেখে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরএ

  • বাগেরহাট
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।