• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

সিটি করপোরেশনের সরঞ্জামাদি কিনতে চিকিৎসকের ইতালি ভ্রমণ

ময়মনসিংহ প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের সরঞ্জামাদি ক্রয় করতে সরকারি খরচে ইতালি গিয়েছেন তিন কর্মকর্তা। এরমধ্যে রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তার সফরকে ঘিরে সমালোচনা চলছে। নাগরিক নেতারা বলছেন, জনগণের অর্থের অপচয় করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নামে বিলাসিতা কোনোভাবেই কাম্য নয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদ স্বাক্ষরিত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৪ থেকে ৬ ফেব্রুয়ারি সাতদিন ইতালিতে অনুষ্ঠিতব্য প্রি-শিপমেন্ট ইন্সপেকশন এবং ও অ্যান্ড এম প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ৩ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথকে অবমুক্ত করা হলো। সোমবার বিকেলে বিজ্ঞপ্তিটিতে ওয়েবসাইটে আপলোড করার পর থেকেই ভেতরে বাহিরে শুরু হয় নানা সমালোচনা।

সাধারণ মানুষ ও নাগরিক নেতৃবৃন্দরা বলছেন, সঙ্কটময় মুহূর্তে সরকারি অর্থ অপচয় করে কোনোভাবেই ইতালি ভ্রমণ ঠিক হয়নি। রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য মেশিনারিজ কিনতে প্রকৌশলী এবং সচিবের সফরকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে নিলেও সমালোচনা সৃষ্টি হয়েছে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথের সফরকে ঘিরে। যদিও এসব বিষয় নিয়ে অন্যান্য কর্মকর্তারা স্পষ্ট করে কোনো ব্যাখ্যা দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তা বলছেন, ইতালি ভ্রমণে বৈষম্যতা হয়েছে। ভ্রমণের বিষয়ে অফিসিয়াল কোনো আলোচনা হয়নি। অভিজ্ঞ লোকদের পরিবর্তে অনভিজ্ঞরা তোষামোদ করে ভ্রমণের সুযোগ নিয়েছে। এতে কম করে হলেও ৬০ লাখ টাকা খরচ হবে। যা অন্যকোনো উন্নয়ন খাতে ব্যয় করা যেত। তথ্যপ্রযুক্তির যোগে পণ্য ক্রয়ে সরকারি টাকা খরচ করে স্বশরীরে বিদেশ যাওয়া বিলাসিতা ছাড়া অন্য কিছু নয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, দেশের এই সঙ্কটময় মুহূর্তে অর্থের অপচয় করে তিনজন কর্মকর্তার ইতালি ভ্রমণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়! এরমধ্যে মেশিনারিজ কিনতে স্বাস্থ্য কর্মকর্তার ইতালি সফর আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু না। অর্থের অপচয়ের বিষয়টি মাথায় রেখে কারা কেন বিদেশ যাচ্ছে সেভাবে কর্তৃপক্ষকে অনুমোদন দেয়া উচিৎ। সাধারণ মানুষের টাকা এভাবে নষ্ট হোক তা আমরা চাই না।

এ বিষয়ে ইতালি সফর বিষয়ে সোমবার সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানিয়ে ছিলেন, মন্ত্রণালয় তাকে নির্ধারণ করায় দুইজনের সফরসঙ্গী হয়েছেন তিনিও। এর চাইতে বেশি কিছু জানেন না তিনি।

সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনার মেশিনারিজ মালামাল ক্রয় করা হয়েছে; সেগুলো জাহাজে লোড করার পূর্বে কর্মকর্তারা দেখবেন। সেজন্য তারা সাতদিনের সফরে ইতালি গেছেন। এছাড়া একটি প্রশিক্ষণেও যোগ দিবেন। মেশিনারিজ মালামালের গুণাগুন দেখতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইতালি সফরে কেন এমন প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয় যাকে নির্ধারণ করেছেন তিনিই যাচ্ছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল হক বলেন, আমি যেটুকু জানি ‘ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ শীর্ষক ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতাধীন সয়েল কমপেক্টর কেনার জন্য তিন কর্মকর্তা ইতালি গেছেন। তারা মঙ্গলবার সকাল ১১টার ফ্লাইটে করে ইতালির উদ্দেশে দেশত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গত ৯ ডিসেম্বর অন্তবর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে ১৩ দফা নির্দেশনা প্রদানের দুই মাসের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের তিন কর্মকর্তার ইতালি সফরে ব্যাপক সমালোচনা চলছে।

আরএ

  • ময়মনসিংহ
  • ভ্রমণ
এ সম্পর্কিত আরও খবর
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ৮২
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ৮২
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু 
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু 
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।