দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করার ঘটনা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা । এসময় উত্তেজিত জনতা এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। হামলায় টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলমসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনেন।
রোববার (২ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় , রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের পাশে সরকার বিরোধী লিফলেট বিতরণ করা হচ্ছে এমন খবরে ঘটনাস্থেলে গিয়ে স্থানীয় এক ব্যবসায়ী সাফায়েত গাজীকে আটক করে পুলিশ। এসময় স্থানীয়রা পুলিশের গাড়ির গতিরোধ করে। পরে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত জনতা সাফায়েতকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এ ঘটনায় ওসিসহ ৬ জন পুলিশ সদস্য আহত হয়। এসময় এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সরকার বিরোধী লিফলেট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ততা থাকা আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। সেখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আহত সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এফএইচ/