দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা মো. মাজেদুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের আহ্বায়ক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা কৃষক দলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখারীকাঠী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে পিরোজপুর জেলা কমিটি।
এফএইচ/