দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের সদর উপজেলায় গভীর রাতে সৌদি প্রবাসী এক যুবকের স্ত্রীর (২৫) সঙ্গে আপত্তিকর অবস্থায় রাসেল মন্ডল (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে স্থানীয়ভাবে শালিস বৈঠকে ওই গৃহবধূকে রাসেল মন্ডলের সঙ্গে কাবিনামা করা হয় এবং তিন মাস পর বিয়ের নির্দেশনা দেন স্থানীয় মাতুব্বররা।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকাইন ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মন্ডল একই এলাকার সিরাজ মন্ডলের ছেলে। পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তার নামে এক বছর পূর্বে একই এলাকার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন। তবে আদালতে ওই মামলাটি বিচারাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী ওই যুবক সম্পর্কে রাসেল মন্ডলের চাচা। গত দুই বছর আগে প্রবাসে চলে যায় ওই গৃহবধূর স্বামী। এরপর থেকে বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা ছিল রাসেল মন্ডলের। ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের সূত্র ধরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে প্রায় রাতেই গৃহবধূর সাথে রাত্রিযাপন করত এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে ওঠে।
প্রবাসী যুবকের বাবা জানান, প্রায় এক সপ্তাহ আগে গভীর রাতে বাইরে গিয়ে রাসেলের সাথে কথা বলতে দেখেন তাদের এক স্বজন। বুধবার রাত ৩টার দিকে তিনি ছেলের বউয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। এগিয়ে গেলে দড়জা লাগিয়ে দেন। এ সময় তারা বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে সন্দেহ অনুযায়ী টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মাচার নিচে ওই যুবক রাসেলকে দেখতে পান।
তিনি আরও বলেন, আমার ছেলেকে বিষয়টি জানালে সে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দিনভর গ্রামের মাতুব্বররা ও ওই বউয়ের বাবার বাড়ির লোকজন এসে শালিস করেন। শালিসে আমার ছেলেকে ওই বউ নিজেই ডিভোর্স দেন। এরপর রাসেলের সাথে তাকে কাবিনামা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
প্রবাসী যুবকের স্বজন ও স্থানীয়রা বলেন, ১০ বছর আগে ছেলেকে বিয়ে দেওয়া হয়। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। তাদের ঘরে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ২ বছর আগে প্রবাসে চলে যান। যে বউকে ভালোবেসে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে চলে গেল সেই বউই আজ বেঈমানী করে পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে।
গ্রাম্য মাতুব্বর ইউনুস খান বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে সকলকে ডেকে শালিস করা হয়েছে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী কাজী ডেকে রাসেল মন্ডলের সাথে কাবিন করে দেওয়া হয়েছে। পরে শরীয়া মোতাবেক আগামী তিন মাস পর বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রাসেল মন্ডলের নামে ফরিদপুর কোতয়ালী থানায় ধর্ষণ মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর বিকেলে একই গ্রামের ১৮ বছরের এক কিশোরীর ঘরে প্রবেশ করে এবং বাড়িতে কেউ না থাকায় জোড়পূর্বকভাবে ধর্ষণ করেন। তখন ওই কিশোরীর ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে আটক করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশ চলে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ