দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দুইদিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ ৮ রুটে বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ডাইরেক্ট ও লোকাল বাস সার্ভিসগুলো।
বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বাসের সাথে সিএনজিসহ অন্যান্য তিন চাকার হুইলার চলাচল করছে।
এর আগে গতকাল রাতে ভোলায় বাস মালিক সমিতির অনিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। জেলা প্রশাসকের সাথে বৈঠকে সমাঝোতা হলে বাস মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের এ সিদ্ধান্ত হয়।
এরও আগে গত মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ডিপুর ভেতরে সিএনজি রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং বেশ কয়েকটি বাস ও সিএনজিতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ আন্দোলনকারি বাস ও সিএনজি শ্রমিকরা। রাত থেকে বন্ধ ছিল বাস ও সিএনজি চলাচল।
আরএ