দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, এ সরকারের প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করে নতুনভাবে সাজানোর উদ্যোগকে আমরা স্যালুট জানাই। তবে সংস্কারের নামে কোনো অপশক্তির দেওয়া পরিকল্পনা সামনে আনা হলে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো।
বুধবার (২৯ জানুয়ারি) জেলার শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে জমিয়তে ইসলাম বাংলাদেশ শিবচর উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান কাসেমী। এসময় সংগঠনটির জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, কমিশনের দেওয়া সংবিধান সংশোধনের প্রস্তাবে বহুত্ববাদ রয়েছে। এই বহুত্ববাদ পরিভাষাকে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের চেয়েও ভয়ংকর মনে করি। এই বহুত্ববাদকে প্রস্তাবিত সংশোধনী থেকে অবশ্যই বাদ দিতে হবে। এই বহুত্ববাদ পরিভাষা আমরা মেনে নেবো না।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে। তবে যৌক্তিক সময়সীমার মধ্যে অর্থ্যাৎ ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। সকল খুনিদেরও আমরা বিচার চাই। যদি বিচার না হয় তবে আবারো স্বৈরতন্ত্র উকিঁ মারতে পারে। ফ্যাসিবাদ মাফিয়া মাথাচারা দিতে পারে। মানুষের জানমাল আবারো হুমকিতে পড়তে পারে। আমরা বিডিআর হত্যার বিচার চাই।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব বলেন, ৫৭ জন সেনা হত্যার বিচার চাই। শাপলা চত্বরে নামাজে সেজদারত ঈমানদার মুসল্লিদের যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই হায়েনাদের বিচার চাই। ২০২১ সালে ইহুদিবিরোধী আন্দোলনে যাদেরকে হত্যা ও নির্যাতন করা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুথানে আন্দোলনকারীদের যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে। আমরা আগামীর বাংলাদেশে এমন পররাষ্ট্রনীতি দেখতে চাই যা হবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়ানোর মতো পররাষ্ট্রনীতি।
এসময় তিনি সরকারের প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি ও ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
আরএ