দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের আশ্বাসে সন্ধ্যা সোয়া ৭টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।
তিনি জানান, বরিশাল রূপাতলীতে বাস ভাঙচুর ও হামলায় নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা কাজে যোগদান না করায় বরিশালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ টি রুটে বাস চলাচল বন্ধ ছিল সকাল ৬টা থেকে। আজ (বুধবার) সন্ধ্যায় জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। এখন থেকেই ১৬ টি রুটেই বাস চলাচল স্বাভাবিক।
এদিকে সকাল থেকে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী, কুয়াকাটা ও ভোলা, রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
/অ