দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এসময় পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেক করার অসতর্কতায় এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ