দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলার বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি।
সোমবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারটি বাস ও বেশ কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে বিপুল সংখ্যক পুলিশ, কোস্টগার্ড, র্যাব মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভোলার বীর শ্রেষ্ঠ মোন্তফা কামাল বাস টার্মিনালের সড়কে দীর্ঘদিন ধরে সিএনসি রাখা নিয়ে বাস মালিক শ্রমিকদের সাথে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সড়কে সিএনজি স্টান্ড করা নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় বিক্ষুদ্ধ বাস ও সিএনজি শ্রমিকরা বাস ও সিএনজিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে এসে পরিস্তিতি শান্ত করলেও পরিস্তিতি এখনও থমথমে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তবে এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে দোষীদের বিচারের দাবী জানান।
ভোলা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রিপন কুমার সাহা বলেন, পরিস্তিতি শান্ত রয়েছে। অপ্ররতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক পুলিশ মোকায়েন রয়েছে।
এদিকে সংর্ঘষের পর থেকে বন্ধ রয়েছে বাস ও সিএনজি চলাচল।
এফএইচ/