দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে, আজ দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল। সে শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পারের সঙ্গে তর্কতর্কি বাধে। একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। এই বিষয়ে বিএম কলেজের কয়েক ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
তারা জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৪ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে। এই বিষয়ে বাস শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
এফএইচ/