দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার চিফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী আসাদুল হক এই বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন- আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরও ৩৭ জন নেতাকর্মী।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপি কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালায়। এ সময় তার দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ ১ লাখ টাকা লুটপাট করে নিয়ে যান। এ সময় তার দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নামোল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএ