দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের একটি কলাবাগান থেকে মইনুদ্দিন (৩৫) নামের এক ঢালাই শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথা ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত মইনুদ্দিন মিরপুরের ধলসা গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে। তিনি ঢালাই শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয়রা বলছেন, সোমবার সন্ধ্যায় ৫/৬ জন ব্যক্তি ঢালাই শ্রমিক মইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে মাঠের মধ্যে একটি কলাবাগানে মইনুদ্দিনের ক্ষত-বিক্ষত মরদেহ পায় তারা। তাদের দাবি, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে মইনুদ্দিনকে।
এ ঘটনায় মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে সকাল ৭টার দিকে একটি কলাবাগান থেকে মইনুদ্দিনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মইনুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছেন তারা।
আরএ