দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্দানশীন নারীদের ১৬ বছর যাবত নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আনজুমান। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ পর্দানশীন নারীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্দানশীন নারীদের নাগরিকত্ব না দেওয়া মানবতাবিরোধী অপরাধ। বিগত ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের মানবাধিকার হরণ করা হচ্ছে।
তারা আরও বলেন, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে এনআইডি প্রদান, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা জোরদার করে এনআইডি প্রদান করতে হবে। দ্রুত তাদের দাবি মানা না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরএ