দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৃত্যু এবং ট্যাক্স ছাড়া সব কিছুরই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু মৃত্যু আর ট্যাক্সের অস্তিত্ব থাকবে। আমাদের জীবনের সঙ্গে ট্যাক্স এভাবেই জড়িত। কাস্টমসের ট্যাক্স সবারই দিতে হয় যেটা অনেকেই জানেন না।
রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে কাস্টমস ক্লাবে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এসব কথা বলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। কাস্টমসের কাজের পরিধি ও ট্যাক্স সম্পর্কে সাধারণ মানুষের অধিকতর ধারণা লাভের জন্য কাস্টমের সঙ্গে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশন বেনাপোলের সভাপতি মো. শামছুর রহমান, বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান।
সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ।
এফএইচ/