দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় মিলন বেপারী (৫৫) নামে একজনকে ডিবি পরিচয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার রেললাইনের পাশে তার বাড়িতে ঢুকে ডিবি পরিচয়ে তাকে থাপ্পড় দিলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নিহত মিলন বেপারী শ্বাসকষ্টের রোগী ছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকার মিলন বেপারীর বাড়িতে ডিবি পরিচয়ে কিছু লোক প্রবেশ করে। নিহত মিলনকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে তিনি তাদের চিনেন না বলেন। এক পর্যায়ে থাপ্পড় মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের শ্যালক নিলয় পারভেজ লিটন জানান, ডিবি পরিচয়ে এসে মিলন বেপারীর কাছ থেকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে সেই লোকগুলোকে না চিনতে পারায় তাকে হত্যা করা হয়। তারা ডিবি না ডাকাত সেটা তারা চিনতে পারননি। পরে তারা অন্য বাসায় চলে যায়। তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুস সালাম জানান, ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে থাপ্পড় দিলে মিলন বেপারী সেখানেই মারা যান। তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন।
/অ