দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরবন পূর্ব বন বিভাগের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষিরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার আগ মুহূর্তে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংসের সাথে হরিণের মাথা, পা ও চামড়া রয়েছে। এসময় উদ্ধার করা হয় হরিণ শিকারে ব্যবহৃত আধা কিলোমিটার দৈর্ঘ্যের ফাঁদ (সুতা বা দড়ি)।
তিনি আরও বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরা শিকারীদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে।
আরএ