দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অপর প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন আদালত।
ভোটের ফল চ্যালেঞ্জ করে ওই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মামলা শুনানির জন্য গ্রহণ করে বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন।
কে