দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল ও তার স্ত্রীর হাত মুখ বেঁধে ডাকাত সদস্যরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার পর মারধর করে আহত করে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম দুলাল উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, রাতে স্ত্রীকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত বাড়িতে ঢুকে আমাদের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। এসময় আমাদের আটকে রেখে লুটপাট চালায়। এতে ঘরে থাকা ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণ নিয়ে যায়। প্রায় ২ ঘণ্টা তারা বাড়িতেই অবস্থান করেছিল। পরে ঘটনার বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা দায়ের করবো।
কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে ওই ইউপি সদস্যের বাড়ি পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ