• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • রাজশাহী

‘এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন’

দেশ টিভি ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর মাদরাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল্লাহর হুকুম-যারা ন্যায়বিচারের প্রতি আছে, মানুষকে সম্মান করবে এবং যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেইজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে। আল্লাহ বলেছেন, ক্ষমতা আমি দিই, ক্ষমতা আমি কেড়ে নিই। ইজ্জত আমি দিই, ইজ্জত আমি কেড়ে নিই। আল্লাহর শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই। যে জাতি আল্লাহর শক্তিতে আলোকিত হবে। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মোমিনরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। মাথা নত করনি বলে একটানা সাড়ে পনেরো বছর আলেম-ওলামাদের ওপরে বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামাতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতাকর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, সাড়ে ১৫টি বছর যে জাতির ওপর একটি জগদ্দল পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলামিন ৫ আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি করেছে। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত-পা টুকরো টুকরো, দুটি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যথিত নই। আমরা আল্লাহর দরবারে শোকর গুজার করি।

আরও পড়ুন

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

তিনি বলেন, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাওয়ালা। সার্বভৌমত্বের একমাত্র অধিকার, একমাত্র আল্লাহ তাওয়ালার। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কে

  • জামায়াত
  • হাসিনা
এ সম্পর্কিত আরও খবর
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে: জামায়াত আমির
আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে: জামায়াত আমির
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।