দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয় ৩ সহস্রাধিক অসহায়দের মাঝে এই শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
এসময় জেলা বিএনপি নেতা শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ সালাম বলেন, আমরা প্রতি বছর জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আজকে ৩ হাজারের বেশি পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। দুই একদিনের মধ্যে কচুয়া ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
আরএ