দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ট্রাকচাপায় আতাউর রহমান মৃধা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আতাউর রহমান। তিনি নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন মৃধার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আতাউর রহমান মোটরসাইকেলে নড়াইল থেকে যশোর যাচ্ছিলেন। পথে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে পিছনে থাকা ইজিবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়। এতে আতাউর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।
আরএ