দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা চৌদ্দগ্রামে বিসিক শিল্পী নগরীতে এক বিধবা নারীর দুইটি প্লট দখলের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত নেতা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগ নেতা মিজানুর রহমান খোকা। সেই একই ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ আহমেদের মেজু ভাই।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্র জানা যায়, তার প্লট মিজান ওয়েল মিল এর মালিক যুবলীগ নেতা মিজানুর রহমানের কাছে ২০১৪ সালে ভাড়া দেওয়া হয় শর্ত সাপেক্ষে। ভাড়া দেওয়ার পর ২০১৮ সাল পর্যন্ত ভাড়া দেয়, পরবর্তী বিভিন্ন হুমকি-ধুমকি দেখিয়ে যুবলীগ নেতা মিজান আর কোনো ভাড়া দেননি। এরইমধ্যে ভুক্তভোগী নারীর সুমি স্বামী ২০২৩ সালে মারা যায়। গত বছর ২০২৪ সালের মে মাসে প্লট দুইটির চুক্তি শেষ হলেও মিজান তাদের দুটি প্লট বুঝিয়ে দেননি। পরে ভুক্তভোগী নারী তার প্লট উদ্ধারে গেলে,তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে প্লটের মালিকানা দাবি না করতে নিষেধ করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে তার সন্তান এবং পরিবারকে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী নারী ফয়েজুন নেছা সুমি বলেন,২০০৮ সাল থেকে আমি আমার এই দুটি প্লটের ভাড়া পায়নি,যখনই ভাড়ার জন্য যায় তখনই সেই হুমকি-ধামকি দেয়, আমার বড় কন্যাকে তুলে নেওয়ার হুমকি দেয়। এ নিয়ে আমি বিভিন্ন দপ্তরে অফিসে ঘুরে ঘুরে ঘুরতে দুটি বছর চলে যাও, অথচ আমার প্লট দুইটি যদি বুঝে পাইনি। আমি থানায় অভিযোগ করি। তখন পুলিশের এস আই বাপ্পি এসে আমার কাছে কাগজ রাখার জন্য ২০ হাজার টাকা খুঁজে। পরে ব্যবস্থা নেওয়ার জন্য আরও টাকা লাগবে বলে।
এ বিষয়ে ভুক্তভোগী নারী ফয়েজুন নেছা সুমি কুমিল্লা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিস,বিসিক শিল্প কর্তৃপক্ষসহ বিভিন্ন অফিসে একাধিক অভিযোগ করেও সুফল মেলেনি বলে জানান। পরে চৌদ্দগ্রাম থানা অভিযোগ করতে গেলে সেখানে ওহ বাপ্পি নামের একজন পুলিশের এসআই বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন।
যদি অভিযুক্ত চৌদ্দগ্রাম থানার পুলিশের এসআই বাপ্পি বলেন,এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, আমি একদিন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম।
অভিযুক্ত চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগ নেতা মিজানুর রহমান খোকাকে একাধিক কল দিয়েও পাওয়া পাওয়া যায়নি, পরে কয়েকটি সূত্রে জানা যায় অভিযুক্ত যুবলীগ নেতা শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী মেয়ে বলেন, ২০১৪ সালে আমার বাবা থেকে প্লট নিছে। তারপর তারা ২০১৮ সাল পর্যন্ত আমাদেরকে ভাড়া দেয়। তারপর থেকে আমাদের ভাড়া অফ করে দিছে। এগুলো নিয়ে তারা অনেক ঝামেলা করতেছে। আমরা ভয়ে স্কুল কলেজে বের হতে পারি না। আমাদের জীবন ঝুঁকিতে।
এ বিষয়ে এলাকাসবাসী বলেন, এটার মালিক সুমী। ১৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত তারা ভাড়া দিচ্ছে না। আমরা চাই আইনের মাধ্যমে তার ন্যায্য অধিকার ফিরে পাক।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নাই।
এফএইচ/