দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত ‘গ্রাফিতি’ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে শহরের মধুপুরস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র ও মৌলবাদী ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে এনসিটিবি নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের তাদের অনলাইন ভার্সন থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে। যা একটি বৈষম্যহীন দেশের জন্য কাম্য নয়।
সংবাদ সম্মেলনে তারা এই গ্রাফিতি যুক্ত করার দাবি জানান। সেই সঙ্গে বাংলাদেশের সকল আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সরকারি মহিলা কলেজের সভাপতি রীতি চাকমা ও সাধারণ সম্পাদক লিলি চাকমা প্রমুখ।
আরএ