দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম নজরুল নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট ছেলে।
জানা গেছে, বিকেলে ফাহিম নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধাণতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ছুটে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
তার মৃত্যুতে পরিবার ও নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, স্বামীকে হারিয়ে তিন কন্যা সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছে ফাহিমের স্ত্রী। তিনি শোকে বারবার মুর্ছা যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ফাহিমের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ