• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

টাকার বিনিময়ে আসামি পালানোর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গোপালগঞ্জে থানা থেকে রহস্যজনকভাবে হত্যা মামলার এক আসামি পালানোর ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে জেলার মুকসুদপুর থানায় এমন ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে আসামি পালানোর নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ মামলার বাদী ও তার পরিবারের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে গোপন রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হয় ১৬ বছর বয়সের ভ্যানচালক আকাশ। পরে ৭ মার্চ মুকসুদপুরের একটি ডোবা থেকে আকাশের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পালিয়ে যাওয়া আসামি হৃদয় শেখসহ ৫ জনকে আসামি করে ৮ মার্চ মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করেন আকাশের বাবা শাহা আলম মাতুব্বর। গত মঙ্গলবার দুপুরে বাদীর সহযোগিতায় বাড়ি থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আলাদা কক্ষ থাকলেও বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছুটিতে থাকা ওসি তদন্তের রুমে নেওয়া হয় হৃদয়কে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায় আসামি হৃদয়। বিষয়টি প্রথমে গোপন রাখলেও ওইদিন রাতে ঘটনাটি একটি প্রেস বিপ্তপ্তির মাধ্যমে জানায় থানার অফিসার ইনচার্জ। থানার মধ্য থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হলে সৃষ্টি হয় চাঞ্চল্যের।

হত্যার শিকার হওয়া আকাশের পরিবারের দাবি, টাকার বিনিময়ে আসামি হৃদয়কে পালাতে সহায়তা করেছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি থানার অফিসার ইনচার্জ।

নিহতের পিতা শাহ আলম বলেন, ৭ তারিখে বিকেল ৩টার সময় পুলিশে ফোন দিয়ে মামলার আসামির অবস্থান জানাই। পরে পুলিশ গিয়ে আসামি হৃদয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরের দিন সকালে থানা থেকে মামলার তদন্ত কর্মকর্তা ফোন করে জানায় আসামি থানা থেকে পালিয়েছে এবং এ বিষয়ে কাউকে না জানাতে। ছেলে হত্যার এক বছর পার হলেও আমি বিচার পাচ্ছি না। আসামি ধরে দিয়েছি কিন্তু তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনায় ওসি টাকা খেয়েছে। যদি টাকা না খায় তাহলে থানা থেকে কিভাবে আসামি পালায়।

নিহতের মা শাবানা বেগম বলেন, আমার ছেলের গলায় গামছা পেচিয়ে মারছে। থানায় আমাদের কোনো দাম নাই। কারণ আমরা গরিব। এজন্য যারা বড়লোক তাদের দাম আছে। তারা টাকা দিয়ে এক রাতে ছাড়াই নিয়ে গেছে। আমরা এ ঘটনা ও ছেলে হত্যার বিচার চাই।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, থানায় যে ঘটনা ঘটেছে এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটতেই পারে। এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এই অস্বাভাবিক ঘটনার কারণে সে সময়ে যে পুলিশ সদস্য ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত হচ্ছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

আরএ

  • গোপালগঞ্জ
  • আসামি
এ সম্পর্কিত আরও খবর
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
টুঙ্গিপাড়ায় রহস্যজনক বিস্ফোরণে যুবক দগ্ধ
টুঙ্গিপাড়ায় রহস্যজনক বিস্ফোরণে যুবক দগ্ধ
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, এলাকায় থমথমে পরিস্থিতি
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, এলাকায় থমথমে পরিস্থিতি
রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।