দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খাস খামারিনাথ গ্রামের রতন ভৈমিক নাথের ছেলে সঞ্জয় নাথ (৩৬) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের আলহাজ নাসির হাওলাদার ছেলে শরিফ হাওলাদার (৩২)। তারা দুজনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, একদল মাদক চোরাকারবারী চট্টগ্রাম থেকে মাদারীপুরে ইয়াবা ট্যাবলেট চালান নিয়ে যাবে। সেই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। মাদক চোরাকারবারী দুইজন একটি বাইক নিয়ে যাচ্ছিল। পরে তাদের আটক করা হয়। এসময় শরীফ হাওলাদারের প্যান্টের নিচে লুকায়িত অবস্থায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও সঞ্জয় নাথের ২০০০ পিস ইয়াবাসহ বাইকের ইয়ার ফিল্টারের মধ্যে ১২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, নরসিংহপুর ফেরিঘাটে অভিযানে ৫২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামি সঞ্চয় নাথের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরএ