দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে উত্তর সহদেবপুরে একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই এলাকার মনছুর মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে। এতে কলোনীর ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পুরো কলোনীতে ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে ২৫ থেকে ৩০টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে সব হারিয়েছে ১০ পরিবার। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোমবাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে ওই কলোনীর ২০টি কক্ষ পুড়ে গেছে।
এ ব্যাপারে ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার বিপ্লব চন্দ্র মালাকার বলেন, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে আধা ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে কেরোসিনের স্টোভ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হয়নি। আশেপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে এলাকাবাসী সহযোগিতা করেছে।
আরএ