দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কাঞ্চনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব সুদেব দাস, বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসা অটোরিকশাটি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী অয়ন রায় মারা যায়। আর গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন। এদিকে রিপন মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালে রেফার করা হয়।
কালিয়াকৈর থানার এস আই মো. জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছে ও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
অ