দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। এম এ মিলনের ভাই আশরাফুল ইসলাম উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি। এজন্য কিছু দুষ্কৃতিকারীরা বলছে, মিলন কীভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়? তবে মিলনের দাবি, তিনি অনেক আগে থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত ছিল। কোনো সময় অন্য কোনো রাজনীতির সঙ্গে জড়িত হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভূঁইয়া বলেন, আমি অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, গত ১৫ বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। কোনো সময় অন্য দল করার প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, আমার ভাই আশরাফুল জাতীয় পার্টি করে এটা ঠিক। তাই বলে কি আমি অন্য দল করতে পারি না? অনেক পরিবারের সদস্যরাই তো একেক জন একেক দল করে। এছাড়া আশরাফুলের সঙ্গে আমার ভালো সম্পর্কও নেই। কিছু গণমাধ্যম আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। কিছু লোক চাচ্ছে মিথ্যা অভিযোগ করে আমাকে দল থেকে বহিষ্কার করাতে। কিন্তু দল জানে আমি বিএনপির জন্য কি করেছি।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি (শনিবার) উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকুন্দা এলাকায় কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভূঁইয়ার সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি ডাক্তার শাহিন মিয়া, সোনারগাঁ থানার কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুসহ উপজেলা কৃষক দল ও বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ। সেই সময় থেকেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠে।
অ