দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার পলাশবাড়ীতে প্যারেন্টস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মেরীর হাট ফাজিল মাদরাসায় সকাল ১০টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্যারেন্টস ফাউন্ডেশনের পরিচালক ক্যাপ্টেন সাইদের সঞ্চালনায় এই ক্যাম্পের উদ্বোধন করেন, গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ বেলাল উদ্দীন।
এদিন সারা দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আরএ