দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বুনে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আবদুল হাকিম মাতুব্বরের ছেলে মো. আসাদ মাতুব্বর (৩৮)। কিন্তু সেই স্বপ্ন লিবিয়ায় গিয়ে ফিকে হয়ে যায়। বন্দি হন মাফিয়ার হাতে। কয়েক ধাপে ৪২ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। বুধবার (১ জানুয়ারি) সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই!
মৃত্যুর খবরে পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে যায়। পরিবারের দাবি, দালালরা অমানবিক নির্যাতন করে তাকে মেরে ফেলেছে। তাই দালাল রুবেলের বিচারসহ নিহত আসাদের লাশ বাংলাদেশে ফেরত চেয়েছেন তারা।
জানা গেছে, প্রায় দুই বছর আগে আসাদ মাতুব্বর এবং ঝিকরহাট গ্রামের স্থানীয় দালাল রুবেল খানের সঙ্গে ১৭ লাখ টাকায় লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। তবে লিবিয়াতে পৌঁছানোর পরপরই টাকার জন্য দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি নির্যাতন করার দৃশ্য মোবাইলফোনে ভিডিও কলে দেখায় তারা। এদিকে সহায় সম্পদ বিক্রি করে ১৪ লাখ টাকা দিয়েও ‘গেম’ করাতে পারেনি আসাদের পরিবার। পরে বাধ্য হয়ে দফায় দফায় দালাল চক্রকে ৪২ লাখ টাকা দেয় তারা।
বন্দি থেকেও পরিবারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতেন আসাদ। হঠাৎ লিবিয়া থেকে বুধবার (১ ডিসেম্বর) সকালে ফোন আসে আসাদ মারা গেছেন। তবে পরিবারের দাবি, আসাদকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছেন দালাল রুবেল ও তার সহযোগীরা।
নিহতের মা কুলসুম বেগম বলেন, ‘হায় আল্লাহ আমার পোলারে তুমি ফিরাইয়া দাও। আমার পোলা এমনে মরতে পারে না। আমি আমার পোলার লাশ দেখতে চাই। ওরা আমার পোলারে মাইরা ফালাইছে।’
নিহতের স্ত্রী রাখি বেগম বলেন, ‘আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমি এখন কীভাবে বাঁচব।’
এদিকে অভিযুক্ত রুবেল খানকে ফোন করেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ ও বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মো. সজীব বলেন, আসাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে কাজ করছে জেলা প্রশাসন। দালালদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অ