দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র চলছে। আবার চলছে ভোট নিয়ে তালবাহানা। এসব টালবাহানা চলবে না। মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, অবিলম্বে তা ফিরিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, হাসিনার থেকে বড় স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর আসবে বলে মনে হয় না। আর আপনারাতো নস্যি। অতএব ভালো ভালো বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাবুল বলেন, আমরা চাপাবাজদের দল করি না, বেগম খালেদা জিয়ার দল করি। সরকারে যারা আছেন, হাসিনার দল করার চেষ্টা কইরেন না। জনগণকে সাথে নিয়ে কাজ করেন।
কঠোর হুঁশিয়ারি দিয়ে বাবুল আরও বলেন, ছাত্রদল তথা জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নামানোর চেষ্টা কইরেন না। আবার যদি রাজপথে নামতে হয়, আবার যদি জীবন দিতে হয়, আপনাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে।
ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরকান্দা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম মুন্সী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নগরকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুজ্জামান অনু, সাবেক উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম জনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম শান্ত, নগরকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন প্রমুখ।
আরএ